গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার নিয়ম ও কেনো খাবে
গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার নিয়ম আমাদের জানতে হবে। সর্বপ্রথম আমাদের জানতে হবে চিয়াসিড কী। এর মধ্যে কি কি উপকারিতা এবং পুষ্টিগুণ আছে। কাদের জন্য এটা খাওয়া অনেক উপকার। বর্তমানে চিয়াসিড অনেক জনপ্রিয় সুপার ফুড। এটা শরীর গঠনে ও হজম করতে অনেক সাহায্য করে।
নিচের যে অংশ পড়তে চান সেখানে ক্লিক করুনচিয়া সিড কী
গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার নিয়ম, চিয়া সিড হলো ছোট আকারের কালো বা সাদা রঙের বীজ, যা সালভিয়া হিস্পানিকা গাছ থেকে পাওয়া যায়। এটি প্রাচীন অ্যাজটেক এবং মায়ান সভ্যতার জনপ্রিয় খাদ্য ছিল। চিয়া সিডে রয়েছে ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনের মতো পুষ্টি উপাদান। এটি পানির সংস্পর্শে এলে ফুলে জেলির মতো আকার ধারণ করে, যা ওজন কমাতে সাহায্য করে।
আপনি যদি আপনার শরীর সুস্থ এবং শক্তিশালী করতে চান তাহলে সিয়া সিড এবং মধুর কোন বিকল্প নেই। চীয়া সিড এমন একটি উপকারী জিনিস যা সবাই খেতে পারে। চিয়া সিড সুস্থ এবং শক্তিশালী হতে সাহায্য করে না এটি হজম এবং ওজন কমাতেও অনেক সাহায্য করে।
আপনি চিয়া সিড ভিজিয়ে রাখার পর সেবন করার আগে সাথে আদা ও লেবুর রস মেশাতে পারেন তাহলে ওজন কমাতে আর ও দ্রুত কাজ করবে। যা আমাদের দেহের জন্য খুবই ভাল। আমরা আমাদের ওজন কমাতে অনেক নামীদামী অন্য ক্রয় করে থাকি। চিয়া সিড যদি আমরা নিয়মিত এই ভাবে সেবন করি তাহলে অতি তাড়াতাড়ি ভাল ফলাফল পাবো।
খাওয়ার পরিমাণ কতো
ভিজিয়ে রাখা অত্যন্ত জরুরি
যে ভাবে গর্ভাবস্থা চিয়া সিড সহায়তা করে
গর্ভাবস্থা একজন নারীর জীবনের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভ্রূণের সঠিক বিকাশও অতি জরুরি। এ সময় সঠিক পুষ্টি নিশ্চিত করা জরুরি। এই সময়ে পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এ সময় মা যা খাবেন, তার প্রভাব সরাসরি শিশুর ওপর পড়ে।
চিয়া সিড, যা আধুনিক পুষ্টি-বিজ্ঞানীরা ‘সুপারফুড’ হিসেবে অভিহিত করেন, গর্ভাবস্থায় মায়ের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রাকৃতিক প্রোটিন, ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাগনেসিয়াম, যা মায়ের শক্তি বৃদ্ধি, হজম শক্তি বৃদ্ধি করতে এবং শিশুর বিকাশে সহায়তা করে।
গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার নিয়ম জানতে কারন গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের ফলে অনেক মহিলার কোষ্ঠকাঠিন্যের সমস্যায় হয়। চিয়া বীজে প্রচুর ফাইবার উপস্থিত রয়েছে, যা পেটের কার্যক্রমকে স্বাভাবিক করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক।শিশুর অস্থি এবং দাঁতের তৈরি হওয়ার জন্য অনেক ক্যালসিয়াম প্রয়োজন। চিয়া বীজ দুধের তুলনায় আরও বেশি ক্যালসিয়াম ধারণ করতে পারে (ওজনের ভিত্তিতে), যা মায়ের হাড়কে রক্ষা করতে এবং শিশুর হাড়ের গঠনকে উন্নত করতে সহায়ক।
দুর্বলতা এবং ক্লান্তি এড়াতে চিয়া সিডের কাজ
গর্ভাবস্থায় অনেক নারী পুষ্টির অভাবে দুর্বলতা, ক্লান্তি এবং হজমজনিত সমস্যায় ভোগেন। এমন অবস্থায় চিয়া সিড একটি প্রাকৃতিক পুষ্টি উৎস হিসেবে কাজ করতে পারে। এটি শুধু মায়ের জন্য নয়, বরং গর্ভস্থ শিশুর জন্যও অত্যন্ত উপকারী।
চিয়া সিড, একটি প্রাকৃতিক সুপারফুড, গর্ভাবস্থায় মায়ের ও ভ্রূণের সুস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চলুন জেনে নেই, গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার উপকারিতা, পুষ্টিগুণ এবং গ্রহণের সঠিক উপায়।
দুর্বলতা ও ক্লান্তি দূর করার জন্য চিয়া সিড একটি প্রাকৃতিক 'এনার্জি বুস্টার' হিসেবে বিবেচিত। এর পুষ্টিগত উপাদানগুলি শরীরের শক্তির স্তর একটানা বজায় রাখতে সহায়ক। সারা দিনের যে ক্লান্তি এই ক্লান্তি দূর করতে কোন বিকল্প নেই।
চিয়া সিডে উপস্থিত ফাইবার ও জটিল কার্বোহাইড্রেট অ’ন্ত্রের মধ্যে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়ার সুযোগ দেয় না। এটি শরীরে ধীরে ধীরে শক্তি যুক্ত করে, ফলে কোন রকম ক্লান্তির অনুভূতি তৈরি হয় না।
চিয়া সিডের পুষ্টিগুণ
চিয়া সিড, যা সাধারণত “সুপারফুড” নামে পরিচিত, এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যা গর্ভাবস্থায় মায়ের ও শিশুর জন্য অত্যন্ত উপকারী। চিয়া বীজ ইনসুলিন সেনসিটিভিটি বৃদ্ধি করতে পারে বলে মনে করা হয়। গবেষণায় দেখা গেছে, এটি খাওয়ার পর রক্তে গ্লুকোজের দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করে, যা টাইপ-২ ডায়াবেটিসের আক্রান্ত ব্যক্তিদের জন্য লাভজনক।
শুকনো চিয়া বীজ সরাসরি গিলে ফেলা উচিৎ নয়, কারণ এটি গলায় আটকে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করে। তাছাড়া এতে বেশি ফাইবার থাকার কারণে একসাথে অনেকটা খেলে পেটে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে। তাই একটু পরিমাণ দিয়ে শুরু করাই সবচেয়ে ভালো।
চিয়া সিড এমন একটি সুপার ফুড খাদ্য যা সবাই খেতে পারে। আপনি যদি নিয়মিত গ্রহন করেন তাহলে এর পার্থক্য বুজতে পারবেন।
প্রধান পুষ্টি উপাদানঃ
- চিয়া সিড ফাইবারের একটি গুরুত্বপূর্ণ উৎস। ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে।
- চিয়া সিডে থাকা প্রোটিন শিশুর কোষ ও অঙ্গ-প্রত্যঙ্গ গঠনে সহায়ক।
- ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (ALA) শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিয়া সিড ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস হিসেবে কাজ করে।
- চিয়া সিডে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে।
- চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমানে আয়রন রয়েছে যা রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়ক।
- চিয়া সিডে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে।
- চিয়া সিডে থাকা ম্যাগনেসিয়াম পেশীর নমনীয়তা ও স্নায়ুতন্ত্রের সুরক্ষায় কাজ করে।
গর্ভাবস্থায় চিয়া সিডের উপকারিতাঃ
- গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তনের কারণে অনেক নারী কোষ্ঠকাঠিন্যে ভোগেন। চিয়া সিডে থাকা উচ্চ ফাইবার উপাদান হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে।
- গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা (অ্যানিমিয়া) একটি সাধারণ সমস্যা। চিয়া সিডে থাকা আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়তা করে।
- চিয়া সিডে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস হাড় মজবুত করতে সাহায্য করে এবং শিশুর দাঁতের বিকাশে সহায়তা করে।
- ফাইবার ও ওমেগা-৩ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে চিয়াসিড যা গর্ভাবস্থায় ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর।
- চিয়া বীজে বিদ্যমান এই আলফা-লিনোলেনিক অ্যাসিড (ALA) একটি গুরুত্বপূর্ণ চর্বি অ্যাসিড, যা আমাদের দেহ নিজে উৎপন্ন করতে পারে না। শিশুর বিকাশে এর ভূমিকা আসলে অসাধারণ: ওমেগা-৩ ভ্রূণের মস্তিষ্কের কোষের ঝিল্লি বা মেমব্রেন গঠনে গুরুত্বপূর্ণ।
- ফাইবারসমৃদ্ধ চিয়া সিড হজম শক্তি বৃদ্ধি করে এবং পেট ভাল রাখতে সাহায্য করে।
- চিয়া সিডে থাকা প্রোটিন ও শর্করা তাৎক্ষণিক শক্তির যোগান দেয়, যা গর্ভবতী নারীদের দৈনন্দিন কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
- এটি নিউরনের বৃদ্ধি সমর্থন করে, যা পরবর্তী জীবনে শিশুর শেখার দক্ষতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। নার্ভাস সিস্টেমের সংকেত পরিবহণকারী কোষগুলোর চারপাশের সুরক্ষা স্তর (Myelin sheath) তৈরিতে ওমেগা-৩ অংশগ্রহণ করে। এটি স্নায়বিক যোগাযোগকে দ্রুত এবং কার্যকরীভাবে সম্পাদন করতে সহায়তা করে।
গর্ভাবস্থায় চিয়া সিড গ্রহণের সঠিক 9 টি উপায়ঃ
- ১ টেবিল চামচ চিয়া সিড ১ গ্লাস পানিতে ভিজিয়ে রেখে পান করতে পারেন।
- বিভিন্ন ফলের স্মুদিতে চিয়া সিড মিশিয়ে পান করা যায়।
- দুধ বা বাদাম দুধের সাথে চিয়া সিড মিশিয়ে পুডিং তৈরি করা যায়।
- বিভিন্ন ধরণের স্যালাডের মধ্যেও আবার চিয়া সিড মিশিয়ে খাওয়া যায়।
- গর্ভাবস্থায় চিয়া সিড গ্রহণে সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া
- অতিরিক্ত চিয়া সিড গ্রহণে গ্যাস বা পেটের সমস্যা হতে পারে।
- চিয়া সিড রক্ত পাতলা করার প্রবণতা বাড়াতে পারে, তাই যাদের রক্ত পাতলা করার ওষুধ ওষুধ খেতে হয়, তারা সতর্ক থাকুন।
- কিছু মানুষের চিয়া সিডে অ্যালার্জি হতে পারে, যেমন চুলকানি বা শ্বাসকষ্ট।
- শুকনো চিয়া সিড সরাসরি না খেয়ে, সর্বদা ভিজিয়ে বা তরল খাবারের সঙ্গে গ্রহণ করুন।

.webp)

রোজটেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url